April 6, 2026, 11:48 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিএনপির মহাসচিব রিকশায় এসে জমা দিলেন মনোনয়নপত্র

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি দলীয় জেলা কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমার আগে জেলা বিএনপির কার্যালয়ে এক আলোচনা সভায় মহাসচিব বলেন, “আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলে আমরা তা বরদাস্ত করব না। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা ন্যায় ও গণতন্ত্রের পথে এগোচ্ছি।”

তিনি আরও বলেন, “গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি হয়েছে। আমরা সেই চক্র ভেঙে দেশের মানুষকে ন্যায় ও গণতান্ত্রিক সমাজ দিতে চাই। আমরা চাই, সকল ধর্মের মানুষ একে অপরের প্রতি সম্মান প্রদর্শন করুক। এবারকার নির্বাচন তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

মির্জা ফখরুল বলেন, “এবারের নির্বাচনে আমাদের লক্ষ্য হবে একটি উদারপন্থী, সমমর্যাদাপূর্ণ গণতান্ত্রিক দেশ গঠন, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে সুন্দর পরিবেশ গড়ে তুলবে।”

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *