April 6, 2026, 11:53 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

দুবাইয়ে গ্লোব সকারে বর্ষসেরা দেম্বেলে

স্পোর্টস ডেস্ক :

২০২৫ সালটি উসমান দেম্বেলের জন্য স্বপ্নের মতোই কাটছে। পিএসজিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতাতে বড় অবদান রাখার পর তিনি জিতেছেন ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বছর শেষে দুবাইয়ে অনুষ্ঠিত গ্লোব সকার অ্যাওয়ার্ডসেও দেম্বেলে জিতলেন ‘সেরা পুরুষ খেলোয়াড়’-এর খেতাব।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আয়োজিত এবারের আসরে তারকাদের ভিড় জমলেও সেরা নির্বাচিত হন দেম্বেলে। গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫ গোলের পাশাপাশি লিগ ওয়ান, ফরাসি কাপসহ একাধিক শিরোপা জেতান তিনি। কিলিয়ান এমবাপে, রাফিনহা ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলেই এগিয়ে থাকেন এই ফরাসি তারকা।

এবারও দেম্বেলের কাছে পরাজিত হন বার্সেলোনার ১৮ বছরের প্রতিভা লামিনে ইয়ামাল। তবে খালি হাতে ফিরতে হয়নি তাকে। পেয়েছেন দুটি গুরুত্বপূর্ণ পুরস্কার— ‘সেরা ফরোয়ার্ড’ ও ডিয়েগো ম্যারাডোনা অ্যাওয়ার্ড, যা ফুটবলে অসাধারণ দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি হিসেবে দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আল-নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো। ৯৫৬ গোলের মালিক এই পর্তুগিজ তারকা মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিলেন নতুন লক্ষ্য—“আমি এক হাজার গোল করবই, যদি ইনজুরিতে না পড়ি।”
রিয়াদ মাহরেজ ও করিম বেনজেমাকে পেছনে ফেলেই এ বিভাগে শিরোপা জেতেন সিআরসেভেন।

২০২৫ গ্লোব সকার অ্যাওয়ার্ডস: অন্যান্য বিজয়ী

সেরা উদীয়মান খেলোয়াড়: দেজিরে দুয়ে (পিএসজি)

সেরা ফরোয়ার্ড: লামিনে ইয়ামাল (বার্সেলোনা)

সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)

মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়: ক্রিশ্চিয়ানো রোনালদো (আল-নাসর)

সেরা ক্লাব: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *