April 6, 2026, 11:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জনগণের ভালোবাসা পেলে উন্নয়নই হবে মূল লক্ষ্য: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে নির্বাচিত হয়ে তিনি ঠাকুরগাঁও-১ আসনের উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন। তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই আসনে বিএনপির পক্ষ থেকে তিনি মনোনীত হয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। তারা আমাকে এই আসনে নির্বাচনের সুযোগ দিয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে, আমাকে জনগণের কাজ করার সুযোগ দিয়েছে।”

মহাসচিব আরও বলেন, “যদি জনগণের ভালোবাসা পেয়ে নির্বাচিত হতে পারি, তাহলে ঠাকুরগাঁও অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক পরিবেশ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থান বৃদ্ধি করা হবে। কৃষকদের সমস্যার সমাধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

তিনি আসন্ন নির্বাচনে ভোটারদের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আগের মতোই এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিয়ে আমাকে সমর্থন করবেন, যাতে উন্নয়নের কাজ এগিয়ে নিতে পারি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *