April 6, 2026, 10:07 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

লোমকূপ বন্ধ করার প্রাকৃতিক উপায়

লাইফস্টাইল ডেস্ক :

তৈল, মৃত কোষ ও ময়লা জমতে জমতে ত্বক ধীরে ধীরে স্থিতিস্থাপকতা হারায়। ফলে লোমকূপ বা ওপেন পোর আরও দৃশ্যমান হয়ে ওঠে। অনেকেই স্ক্রাবিং বা অতিরিক্ত পরিষ্কারের মাধ্যমে সমাধান খুঁজতে গিয়ে উল্টো পরিস্থিতি আরও খারাপ করে ফেলেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত ও প্রাকৃতিক যত্নই হতে পারে সবচেয়ে কার্যকর উপায়। জেনে নিন করণীয়—

১️ আলতোভাবে পরিষ্কার করুন
দিনে দুইবার হালকা ক্লিনজারই যথেষ্ট। কুসুম গরম পানি ব্যবহার করুন এবং ত্বকে জোরে ঘষাঘষি এড়িয়ে চলুন। অতিরিক্ত পরিষ্কার ত্বককে শুষ্ক করে তেল নিঃসরণ বাড়ায়—ফলে লোমকূপ আরও বড় দেখায়।

২️ মুলতানি মাটির মাস্ক
সপ্তাহে এক–দু’বার ব্যবহার উপকারী। এটি অতিরিক্ত তেল শোষণ করে লোমকূপ পরিষ্কার রাখতে সাহায্য করে। তবে প্রতিদিন ব্যবহার করলে ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে।

৩ ত্বক তৈলাক্ত হলেও ময়েশ্চারাইজ করুন
ডিহাইড্রেটেড ত্বক আরও বেশি তেল তৈরি করে, এতে ওপেন পোর সমস্যা বাড়ে। তাই হালকা, নন-কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন—এটি ত্বকের নমনীয়তা বজায় রাখে।

৪ নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন
SPF 30 বা তার বেশি সানস্ক্রিন প্রতিদিন ব্যবহার করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি কোলাজেন নষ্ট করে, ফলে লোমকূপ আরও দৃশ্যমান হয়। নিয়মিত সানস্ক্রিন ত্বককে দীর্ঘমেয়াদে সুরক্ষা দেয়।

৫ ছোট ছোট অভ্যাসে বড় ফল
পর্যাপ্ত ঘুম, ব্যায়ামের পর মুখ ধোয়া, পর্যাপ্ত পানি পান, অকারণে মুখে হাত না দেওয়া—এ ধরনের ছোট অভ্যাস ত্বককে সুস্থ রাখে। সাথে নিয়মিত ক্লিনজিং ও ময়েশ্চারাইজিং বজায় রাখুন।

নিয়ম মেনে যত্ন নিলে ধীরে ধীরে ওপেন পোর সমস্যা নিয়ন্ত্রণে আসে—ত্বকও দেখাবে আরও সতেজ ও পরিষ্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *