April 6, 2026, 11:52 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ঢাকা-১৭ আসনে নির্বাচনে লড়বেন বিএনপির তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির জানান, এই আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তিনি জানান, সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করা হয়েছে।

দলীয় সূত্র বলছে, এই আসন আগে বিএনপি ছাড় দিয়েছিল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে। তবে তারেক রহমান প্রার্থী হওয়ায় এখন পার্থকে ভোলা-১ আসন ছেড়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

এদিকে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের নির্বাচন করার কথা রয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই আসনেও তাঁর জন্য মনোনয়ন রাখা হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *