April 6, 2026, 11:54 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন। তিনি রোববার (২৮ ডিসেম্বর) ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন।

ডা. তাজনূভা জানান, পদত্যাগের মূল কারণ জোট গঠনের প্রক্রিয়া এবং দলের নীতি-প্রণালী সম্পর্কে অবিশ্বাস। তিনি লিখেছেন, “এটা রাজনৈতিক কৌশল বা নির্বাচনী জোটের স্তর নয়, এটি পরিকল্পিতভাবে আনা হয়েছে। প্রক্রিয়ায় বিশ্বাস হারিয়েছি, যা আমার জন্য ন্যায়সঙ্গত নয়।”

তিনি আরও উল্লেখ করেন, দলগত সিদ্ধান্তে ঢাকা-১৭ আসনে তার মনোনয়ন বাতিল এবং জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতার প্রক্রিয়া তাকে অবাক এবং হতাশ করেছে। এ প্রক্রিয়ায় দলীয় স্বকীয়তা ও নীতির ওপর প্রভাব কমেছে, যা তার পদত্যাগের কারণ।

ডা. তাজনূভা জাবীন জানিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এবং নিজের সমর্থকদের পাঠানো ডোনেশন ধীরে ধীরে ফেরত দেবেন। তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, আগামীতে দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য নিজের চেষ্টা চালিয়ে যাবেন।

এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এনসিপি থেকে পদত্যাগ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *