April 6, 2026, 11:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাজশাহীকে হারিয়ে বিপিএলে শুভসূচনা ঢাকার

স্পোর্টস ডেস্ক :

উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া রাজশাহী ওয়ারিয়র্সকে থামিয়ে দিল ঢাকা ক্যাপিটালস। সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দিনের প্রথম ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে মিঠুনবাহিনী। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রানে থামে রাজশাহী ওয়ারিয়র্সের ইনিংস। জবাবে ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।

ব্যাটিংয়ে টলোমলো শুরু, তারপর স্বস্তির জয়

খুব সহজ লক্ষ্য পেয়েও শুরুটা ভালো হয়নি ঢাকার। দ্বিতীয় ওভারেই ফিরে যান সাইফ হাসান (১)। ১৫ বলে ১৪ রান করে আউট হন ওপেনার উসমান খান। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকেও আসে মাত্র ১২ রান।
টপঅর্ডারের হতাশার দিনে দলকে টেনে তোলেন আব্দুল্লাহ আল মামুন। ৩৮ বল খেলে ৪৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। নাসির হোসেন যোগ করেন ১৯ রান।

শেষদিকে সাব্বির রহমান রুম্মন ও শামিম হোসেন পাটোয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে সহজেই জয় পায় ঢাকা। শামীম ১৩ বলে ১৭* এবং সাব্বির ১০ বলে ২১* রানে অপরাজিত থাকেন। রাজশাহীর হয়ে মোহাম্মদ নেওয়াজ নেন সর্বোচ্চ তিন উইকেট। তানজিম হাসান সাকিব ও সন্দীপ লামিচানে পান একটি করে উইকেট।

শুরুতেই ধাক্কা, তারপরও লড়াই রাজশাহীর

টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান ঢাকা অধিনায়ক মিঠুন। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হন ওপেনার সাহিবজাদা ফারহান। পরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস গুছানোর চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। কিন্তু ২০ রানে থামেন তিনি। শান্ত খেলেন ৩৭ রানের লড়াকু ইনিংস।

মোহাম্মদ নেওয়াজ ২৬ এবং মুশফিকুর রহিম করেন ২৪ রান। কিন্তু লো-অর্ডারের ব্যর্থতায় শেষ পাঁচ ওভারে আসে মাত্র ২৬ রান—ফলে ১৩২ রানের বেশি যেতে পারেনি রাজশাহী।

ঢাকা ক্যাপিটালসের হয়ে ইমাদ ওয়াসিম নেন তিন উইকেট (৪–০–১৬–৩)। নাসির হোসেন শিকার করেন দুটি। বাকী তিন বোলার নেন একটি করে উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *