February 22, 2026, 4:49 am
Headline :
কুষ্টিয়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে জামাই-শাশুড়িসহ নিহত ৫ ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন ছাত্রশিবির সভাপতি নূরুল ইসলাম কর্মীর প্রতি নেতার ভালোবাসা: তারেক রহমানকে নিয়ে তরিকুলের আবেগঘন স্ট্যাটাস দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন ডিজিটাল দুনিয়ায় ফিরল প্রধানমন্ত্রীর কার্যালয়: ফেসবুক-ইনস্টাগ্রামের পাশাপাশি চালু হলো ওয়েবসাইট জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি। মন্ত্রিসভা গঠনে কিন্তু কোন নতুন উত্তর পাইনি।’  সড়ক, রেল ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন রাজিব আহসান নোয়াখালীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন মাসুদের রহমান বিএনপি সরকারের মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পেয়েছেন ৪৯ জন এমপি। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গরিব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৬ শে ডিসেম্বর ২০২৫) জুম্মাবাদে শিমরাইল গ্লাস ফ্যাক্টরি জামে মসজিদের সামনে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি এম সুমন মুন্সি। এ সময় তিনি বলেন, “আপনারা জানেন, গতকাল দেশনায়ক তারেক রহমান দেশে এসেছেন। আমাদের লক্ষ্য তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়ন করা।”

তিনি আরও বলেন, “গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে ইনশাল্লাহ।” পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

জি এম সুমন মুন্সি আরও বলেন, “এ বছর প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন সারা জীবন আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।” এ সময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র গ্রহণকারী এলাকাবাসী জানান, এই শীতে শীতবস্ত্র পেয়ে তারা অনেকটাই উপকৃত ও খুশি। যারা এই শীতবস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন, তাদের জন্য দোয়া ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *