April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কুমিল্লা-৩: আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার সমর্থকরা মনোনয়ন ফরম গ্রহণ করেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে মনোনয়ন কেনার রেজিস্ট্রার বইয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। আসিফ মাহমুদের পক্ষ থেকে দাবি করা হয়, কিছু অনুসারী তাকে না জানিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নামে একটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। যারা ফরম নিয়েছেন, তারা নিজেদের পরিচয় দেননি।”

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও আসিফ মাহমুদ ও তার বাবা বিল্লাল হোসেন ভূঁইয়ার ফোনে যোগাযোগ পাওয়া যায়নি।
তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা আহ্বায়ক অ্যাডভোকেট উবাইদুল হক সিদ্দিকী জানান, “আসিফ মাহমুদের কিছু অনুসারী চান তিনি মুরাদনগর থেকে নির্বাচন করুন—সেই কারণেই তারা তার অজান্তে ফরম নিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ঢাকাতেই নির্বাচন করার সিদ্ধান্তে আছেন; মুরাদনগর নিয়ে এখনো চূড়ান্ত কিছু বলেননি।”

পটভূমি

২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে যোগ দেন আসিফ মাহমুদ। শ্রম ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পর পরে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। চলতি বছরের ১০ ডিসেম্বর তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন।

এর আগে ৯ নভেম্বর তিনি ভোটার এলাকা মুরাদনগর থেকে ঢাকায় স্থানান্তরের আবেদন করেন এবং ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নেন।
আসিফ মাহমুদ কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর এলাকার বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *