April 6, 2026, 10:09 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

কাজলের ‘এআই ভিডিও’ ঘিরে গুঞ্জন, বিভ্রান্ত নেটিজেনরা

বিনোদন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কাজলকে দেখা যায় জনপ্রিয় হলিউড সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আবহে রক্তাক্ত মুখে। এতে অনেকেই ধারণা করেন— হয়তো সিরিজটির নতুন কোনো সিজনে অভিনয় করেছেন তিনি।

পঞ্চম ও শেষ সিজন মুক্তির পর থেকেই ‘স্ট্রেঞ্জার থিংস’ নিয়ে ভক্তদের মাঝে উত্তেজনা তুঙ্গে। তারই মাঝে কাজলের ওই ভিডিও ছড়িয়ে পড়ায় জল্পনা আরও বাড়ে। কেউ কেউ দাবি করতে থাকেন, ভয়ংকর চরিত্র ‘ভেকনা’র রূপেই হাজির হয়েছেন নায়িকা।

তবে ভারতীয় গণমাধ্যম নিশ্চিত করেছে— বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। কাজল সিরিজটিতে অভিনয় করেননি। ভিডিওটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। তার অভিনীত ‘মা’ সিনেমার ক্লাইম্যাক্সের একটি দৃশ্য কেটে নিয়ে কৃত্রিমভাবে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর পরিবেশে সম্পাদনা করা হয়েছে।

ফলে যে ভিডিওটি দেখে অনেকে সত্যি ভেবেছিলেন, তা আসলে নিছক ফ্যান-মেড এডিট। বর্তমানে কাজল ব্যস্ত আছেন কয়েকটি ভারতীয় প্রজেক্ট নিয়ে; হলিউড সিরিজে তার অংশগ্রহণের খবর পুরোপুরি গুজব বলেই জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *