April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

লিভারপুলের রেকর্ড ট্রান্সফার ইসাক দুই মাসের জন্য মাঠের বাইরে

স্পোর্টস ডেস্ক :

লিভারপুলের রেকর্ড ট্রান্সফার আলেক্সান্ডার ইসাকের জন্য বড় দুঃসংবাদ। ব্রিটিশ ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন পাউন্ডে নিউক্যাসল থেকে ইসাককে ভাড়া নেওয়া হয়েছিল। ২৬ বছর বয়সী সুইডিশ স্ট্রাইকার ফিটনেস সমস্যার কারণে ক্লাবের প্রত্যাশা পূরণ করতে পারেননি, ১৬ ম্যাচে মাত্র ৩ গোল করেছেন।

প্রিমিয়ার লিগে শনিবার টটেনহ্যাম ২-১ গোলে জয় লাভের ম্যাচে ৫৬ মিনিটে গোলের জন্য শট নেওয়ার সময় ইসাক প্রতিপক্ষ ডিফেন্ডার মিকি ফন ডে’র চ্যালেঞ্জে পড়েন। ওই ঘটনায় তার বাম পায়ের হাড়ে চিড় ধরা পড়ে, এবং তাকে মাঠ থেকে নামতে হয়।

লিভারপুল কোচ আর্নে স্লট জানিয়েছেন, ইসাকের অ্যাঙ্কেল ও ফিবুলার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। পুনর্বাসন চলবে ক্লাবের ট্রেনিং সেন্টারে এবং তিনি প্রায় দুই মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। কোচ স্লট বলেন, “এটি ইসাকের জন্য হতাশার এবং আমাদের জন্যও। ট্যাকলটি বেপরোয়া ছিল।”

ইসাকের জন্য শুরুটা কঠিন ছিল। প্রাক-মৌসুমে ঊরুর ইনজুরির কারণে তিনি নিউক্যাসলের স্কোয়াডে ছিলেন না। লিভারপুলে যোগ দেওয়ার পরও ফিটনেস ও ফর্ম মানিয়ে নিতে সময় লেগেছে। কোচ স্লট বলেন, “নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার সময় লাগবে, সিরিয়াস অনুশীলন ছাড়া এখানে খেলা কঠিন।”

এই ইনজুরি সুইডেন জাতীয় দলের জন্যও বড় ধাক্কা। মার্চে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে গুরুত্বপূর্ণ ম্যাচে দেশটি তারকা ফরোয়ার্ডকে পেতে চাইবে, কিন্তু এই পরিস্থিতিতে ইসাকের অংশগ্রহণ অনিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *