April 7, 2026, 5:10 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নির্বাচন নিয়ে অপবাদ ঘোচাতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান সিইসির

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহসী ও নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থাকে ঘিরে যে অপবাদ ও সন্দেহ তৈরি হয়েছে, তা থেকে মুক্তি পেতে হলে আইনের শাসন কঠোরভাবে কার্যকর করতে হবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।

ব্রিফিংয়ের শুরুতে সদ্য প্রয়াত ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করেন সিইসি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় অন্যান্য নির্বাচন কমিশনার ও মাঠ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, “নির্বাচন ব্যবস্থা নিয়ে আমাদের বিরুদ্ধে নানা অভিযোগ তোলা হচ্ছে। বলা হচ্ছে, নির্বাচন ম্যানেজড হচ্ছে কিংবা পুরো ব্যবস্থাই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই অপবাদ থেকে আমরা মুক্তি চাই। আমরা প্রমাণ করতে চাই—সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব।”

আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে নাসির উদ্দিন বলেন, আইন হতে হবে সবার জন্য সমান। ‘ল’ অন্ধ—এটাই প্রমাণ করতে হবে মাঠ পর্যায়ে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাহস জোগাতে সিইসি বলেন, “আপনারা যখন সাহসী হবেন, তখন আমিও সাহসী হব। আইনের প্রতিষ্ঠায় আপনারা যে কোনো পদক্ষেপ নিলে নির্বাচন কমিশন আপনাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন, কাউকে খুশি করার প্রয়োজন নেই। বিধি-বিধান অনুযায়ী অধীনস্থদের পরিচালনা করতে হবে এবং নির্বাচন ব্যবস্থায় কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সিইসির ভাষায়, মাঠ প্রশাসনের দৃঢ় অবস্থানই পারে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে—যার মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর আস্থা ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *