April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ইমনের প্রশ্ন ‘সমাজ কি আমায় মেনে নেবে?’

বিনোদন ডেস্ক :

ওপার বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী সম্প্রতি একটি মজার ভিডিওতে নেটদুনিয়ায় শোরগোল সৃষ্টি করেছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘জানি না এই সমাজ আমায় মেনে নেবে কি না’।

ভিডিওটি দেখলে বোঝা যায়, বিষয়টি কোনো গম্ভীরতা নয়। ‘প্রজাপতি ২’-এর ট্রেলার লঞ্চে যাওয়ার পথে গাড়ির মধ্যে ঠান্ডায় কাঁপতে কাঁপতে ইমন এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ভারী জ্যাকেট, গলায় মাফলার আর চোখে লাল চশমা—সব মিলিয়ে শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাতে গিয়ে এমন মজার মন্তব্য করেছেন তিনি।

ইমনের ‘শীত-ভীতি’ ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভক্তরা নানা মন্তব্য করেছেন—কেউ একাত্মতা প্রকাশ করেছেন, কেউ মিষ্টি রোদে শীত উপভোগের পরামর্শ দিয়েছেন।

শীতের ঠান্ডা নিয়ে খুনসুটি মিশ্র এই ভিডিও ইমনের ভক্তদের মধ্যে হাসি আর কৌতূহলের নতুন আলোড়ন সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *