April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘বনলতা সেন’ হয়ে ফিরছেন নাবিলা

বিনোদন ডেস্ক :


আসন্ন ঈদের সিনেমার লড়াইয়ে যুক্ত হতে যাচ্ছে নতুন নাম—‘বনলতা সেন’। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কাব্যিক চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্রটি নানা কারণে গত বছর মুক্তি পায়নি। অবশেষে সব প্রস্তুতি সম্পন্ন করে আগামী ঈদেই প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।

সিনেমাটির নামভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে ‘বনলতা সেন’ হয়ে ওঠার পথটি তার জন্য সহজ ছিল না। প্রাথমিকভাবে নাবিলাকে সিনেমাটিতে ভিন্ন একটি চরিত্রের প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। বরং নির্মাতাকে জানিয়ে দেন, বনলতা সেন চরিত্রটি ছাড়া অন্য কোনো ভূমিকায় তিনি অভিনয় করবেন না।

এরপর তিন ধাপে কঠিন অডিশনের মধ্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে শেষ পর্যন্ত বনলতা সেন চরিত্রটি নিজের করে নেন নাবিলা। চরিত্রটির আবেগ, সংবেদনশীলতা ও সাহিত্যিক গভীরতা তুলে ধরতে তাকে দীর্ঘ প্রস্তুতির মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানা গেছে।

এ সিনেমায় কবি জীবনানন্দ দাশের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাসার। পাশাপাশি আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ আরও অনেকে।

পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল জানান, জীবনানন্দ দাশের মতো একজন কবিকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ মানেই বাড়তি দায়বদ্ধতা। গবেষণা, চিত্রনাট্য প্রস্তুতি এবং উপযুক্ত অভিনয়শিল্পী নির্বাচন—সবকিছুতেই সময় ও যত্ন দেওয়া হয়েছে। গুণগত মানের প্রশ্নে কোনো আপস করা হয়নি বলেও জানান তিনি।

সব পরিকল্পনা ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল ফিতরকে লক্ষ্য রেখেই সিনেমাটির মুক্তির চূড়ান্ত প্রস্তুতি চলছে। ঈদের ব্যস্ত সিনেমা মৌসুমে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘পিনিক’-এর সঙ্গে ‘বনলতা সেন’ দর্শকের মন জয় করতে পারে কি না, সেটিই এখন দেখার অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *