April 7, 2026, 6:50 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওসমান হাদির জানাজার জন্য হাজারো ছাত্র-জনতার দীর্ঘ সারি

নিজস্ব প্রতিবেদক :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশ নিতে শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জড়ো হতে শুরু করেছেন ছাত্র-জনতা। নামাজের শুরু হওয়ার প্রায় তিন ঘণ্টা আগে থেকেই তারা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রবেশের জন্য অপেক্ষা করছেন।

দুপুর ২টায় এই নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ মিছিলের মাধ্যমে প্রাঙ্গণে প্রবেশ করছেন।

সারিতে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, “হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোই সৌভাগ্যের বিষয়। সারাদিন দাঁড়াতে হলেও আমরা প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, কিন্তু এখন সেই সুযোগ পাচ্ছি না—এটাই দুঃখজনক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *