April 7, 2026, 3:12 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এলডিপি থেকে সাময়িক বহিষ্কার হাসান সারওয়ার্দীকে

নিজস্ব প্রতিবেদক :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

মহাসচিবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির বিষয়ে বিভ্রান্তিকর ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি মন্তব্য করেছেন। তিনি লিখেছিলেন, “বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিল না… এদের সাথে সকল সম্পর্ক শেষ। বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট…”

এলডিপির শীর্ষ নেতৃত্ব মন্তব্য করেছেন, এই ধরনের উক্তি দল এবং নীতি বিবেচনায় দুঃখজনক। দেশের ক্রান্তিলগ্নে বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলেরূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সারওয়ার্দীকে প্রেসিডিয়ামের সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *