April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

প্রাক্তন স্ত্রী রীতার বিরুদ্ধে মামলা করলেন কুমার শানু

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী কুমার শানু এবং তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যের মধ্যকার দীর্ঘদিনের তিক্ততা এবার আদালতের দ্বারপ্রান্তে পৌঁছেছে। রীতার করা মানহানিকর মন্তব্যের জেরে মুম্বাই হাইকোর্টে মামলা করেছেন এই কিংবদন্তি গায়ক। পাশাপাশি তিনি ক্ষতিপূরণ হিসেবে ৩০ লাখ রুপি দাবি করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিচ্ছেদের প্রায় ২০ বছর পর সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন রীতা ভট্টাচার্য। তিনি দাবি করেছেন, অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় শানু তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছিলেন। এমনকি খাবার ও ওষুধের খরচ পর্যন্ত তিনি দিতেন না এবং জীবন বাঁচাতে নিজের গয়না বিক্রি করতে হয়েছিল। রীতা শানু সম্পর্কে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও উত্থাপন করেছেন।

প্রাক্তন স্ত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন কুমার শানু। গায়ক দাবি করেছেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। এর ফলে তার ৪০ বছরের ক্যারিয়ারে গড়ে তোলা পরিচ্ছন্ন ভাবমূর্তি নষ্ট হয়েছে।

শানুর আইনজীবী সানা রইস খান জানিয়েছেন, বিতর্কিত সাক্ষাৎকারের ভিডিওগুলো দ্রুত ইন্টারনেট থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “কুমার শানু চার দশক ধরে সুরের জাদুতে কোটি কোটি মানুষকে মুগ্ধ করেছেন। সস্তা প্রচারের আশায় করা মিথ্যা অভিযোগ দিয়ে গুণী শিল্পীকে কলঙ্কিত করা যাবে না।”

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে শানু রীতাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। কিন্তু সমাধান না হওয়ায় এবার বড় অঙ্কের ক্ষতিপূরণ চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন। দীর্ঘ দুই দশক পর এই প্রাক্তন দম্পতির আইনি লড়াই শোবিজ পাড়ায় এখন তুমুল আলোচনার বিষয় হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *