April 7, 2026, 10:17 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিজয় দিবসে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড স্কয়ারে সশস্ত্র বাহিনীর আয়োজনে অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই আয়োজনে উপস্থিত হয়ে তিনি দেশের মহান বিজয়ের স্মরণে সশস্ত্র বাহিনীর বিশেষ প্রদর্শনী ও অনুষ্ঠান দেখতে পান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহায়তায় এবং সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে জাতীয় প্যারেড স্কয়ারে আয়োজন করা হয় ফ্লাই পাস্ট, প্যারাজাম্প এবং বিশেষ এ্যারোবেটিক প্রদর্শনী। পাশাপাশি সমন্বিত ব্যান্ড পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত করা হয়। ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত সেনানিবাস ও ঘাঁটি সংলগ্ন এলাকায় সীমিত আকারে ব্যান্ড প্রদর্শন করা হয়। এছাড়া বিমান বাহিনী সীমিত আকারে ফ্লাই পাস্ট পরিচালনা করে।

বিজয়ের ৫৪তম বছর পূর্তিতে বাংলাদেশের জাতীয় পতাকাসহ ৫৪ জন প্যারাট্রুপার আকাশ থেকে ফ্রি ফল জাম্পে অবতরণ করেন। এ ঘটনা এ পর্যন্ত দেশের সর্বোচ্চ সংখ্যক পতাকাসহ ফ্রি ফল জাম্প হিসেবে রেকর্ড হয়েছে। সাফল্য অর্জন করলে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বাংলাদেশের নাম যুক্ত হবে।

এই আয়োজন আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতা ও ভাবমূর্তি তুলে ধরবে। একই সঙ্গে দেশের মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয় গৌরব ও আত্মপরিচয়ের অনুভূতি জাগিয়ে তুলবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি, উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিদেশি কূটনৈতিকবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রধানসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি।

এদিকে বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম, খুলনা, মোংলা, পায়রা, ঢাকার সদরঘাট, পাগলা (নারায়ণগঞ্জ) ও বরিশালসহ বিভিন্ন বন্দর ও ঘাটে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এছাড়া সামরিক জাদুঘরসহ তিন বাহিনীর অন্যান্য জাদুঘরও বিনা টিকিটে দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *