April 7, 2026, 10:20 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বাউবি উপাচার্য: শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা হলো বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে সমতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “বিজয় শুধু ভৌগোলিক স্বাধীনতার প্রতীক নয়, এটি মানবিক মর্যাদা, নৈতিক মূল্যবোধ ও মুক্তির স্বপ্নের জয়।”

উপাচার্য আরও বলেন, শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা জরুরি। নতুন প্রজন্মের জন্য সমতা ও অগ্রগতির বাংলাদেশ উপহার দিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিসুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। এছাড়া ক্যাম্পাসজুড়ে আলোকসজ্জা, ব্যানার প্রদর্শন ও কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *