April 7, 2026, 10:22 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড, উদযাপন বিজয় দিবসের

নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে গড়ে তুলেছেন বিশ্বরেকর্ড। এটি বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাট্রুপিং হিসেবে রেকর্ডে নাম লিখিয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন বাহিনী প্রধান, রাজনৈতিক নেতা ও দেশের বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে ঝুলে প্যারাস্যুটিং করলে দর্শকরা মুগ্ধ হন। একইসঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত ফ্লাইপাস্টে আকাশে বিমান ও হেলিকপ্টার মহড়া প্রদর্শন করে।

সকাল থেকেই দর্শকরা বিমানবন্দর প্রাঙ্গণে ভিড় করেন। সকাল পৌনে ১০টার দিকে নিরাপত্তা তল্লাশি শেষে সাধারণ মানুষকে ভেতরে প্রবেশ করানো হয়। আকাশে প্যারাট্রুপারদের ঝুলন্ত পতাকা এবং বিমানবাহিনীর মহড়া বিজয় দিবসের আনন্দ ও গৌরবকে আরও উজ্জ্বল করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *