April 7, 2026, 3:14 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে বিএনপির ব্যতিক্রমী ‘রিল’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :

দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ভিন্নধর্মী একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে— ‘আমার ভাবনায় বাংলাদেশ : জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা’।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে গুলশানে বিএনপির নতুন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন।

তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এ রিল মেকিং প্রতিযোগিতা। নির্ধারিত ১১টি বিষয়ের যেকোনো একটি নিয়ে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের রিল তৈরি করে যে কেউ এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় নির্বাচিত সেরা ১০ জন একটি অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পাবেন।

মাহাদী আমিন জানান, প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের জন্য একটি লিফলেট প্রকাশ করা হয়েছে, যেখানে ছয়টি ধাপে অংশগ্রহণের নিয়ম বর্ণনা করা হয়েছে। প্রথম ধাপে নির্ধারিত থিম থেকে একটি বেছে নিয়ে রিল তৈরি করতে হবে এবং দ্বিতীয় ধাপে ভিডিওর দৈর্ঘ্য ১ মিনিটের মধ্যে রাখতে হবে।

পরবর্তী ধাপে অংশগ্রহণকারীদের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম বা টিকটকের যেকোনো একটি প্ল্যাটফর্মে নিজস্ব অ্যাকাউন্টে রিলটি প্রকাশ করতে হবে। ক্যাপশনে অবশ্যই #BangladeshFirst (বাংলাদেশ ফার্স্ট) হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সবশেষে প্রকাশিত রিলের লিংক বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজের ‘আমার ভাবনায় বাংলাদেশ’ ইভেন্টে জমা দিতে হবে।

তিনি বলেন, রিলের ধরন হতে পারে যেকোনো সৃজনশীল ভিডিও কনটেন্ট—যেমন একক বক্তব্য, অভিনয়, সংলাপ, গান কিংবা স্যাটায়ার। মূল্যায়নের ক্ষেত্রে ৩০ শতাংশ থাকবে জনমত এবং বাকি ৭০ শতাংশ নম্বর দেবে জুরি বোর্ড।

প্রতিযোগিতার নির্ধারিত থিমগুলো হলো— ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিক্ষা, পরিবেশ, আমি যেমন দেশ চাই, ক্রীড়া, ইমাম-মুয়াজ্জিনের সম্মান, প্রবাসী বাংলাদেশ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ।

এ সময় নতুন কার্যালয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য কিনা—এমন প্রশ্নের জবাবে মাহাদী আমিন বলেন, এটি বিএনপির একটি দপ্তর। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী বিস্তারিত জানানো হবে। এখান থেকেই দলের ভবিষ্যৎ রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, ড. জিয়াউদ্দিন হায়দার, ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য সায়মুন পারভেজ এবং মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *