April 6, 2026, 11:49 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অনন্য কীর্তি, ইতিহাসে হার্দিকই প্রথম

স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাট হাতে দুই হাজার রানের দোরগোড়ায় থাকা এই তারকা এবার বল হাতেও পৌঁছে গেলেন শততম উইকেটে।

রোববার ধর্মশালায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিজের প্রথম ওভারেই ট্রিস্টান স্টাবসকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করেন হার্দিক। এই সাফল্যের মাধ্যমে তিনি ভারতের প্রথম এবং বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার রান ও একশ উইকেটের ডাবল মাইলফলকে পৌঁছালেন।

এর আগে এই তালিকায় জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ নবী, সাকিব আল হাসান, সিকান্দার রাজা ও বীরান্দিপ সিং। তবে হার্দিককে আলাদা করে রেখেছে একটি বিশেষ দিক। তালিকায় থাকা অন্য চারজনই স্পিন অলরাউন্ডার, আর হার্দিক একমাত্র পেস অলরাউন্ডার। ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম পেস অলরাউন্ডার হিসেবে এক হাজার রান ও একশ উইকেটের কীর্তি গড়লেন এই ভারতীয় তারকা।

এখানেই থামেননি হার্দিক। এর আগে ব্যাটিংয়ে ১০০ ছক্কার মাইলফলকও স্পর্শ করেছিলেন তিনি। ফলে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে একশ উইকেট ও একশ ছক্কার বিরল অর্জনও এখন তার ঝুলিতে।

সব মিলিয়ে বিশ্ব ক্রিকেটে চতুর্থ খেলোয়াড় হিসেবে হার্দিক পান্ডিয়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজারের বেশি রান, একশর বেশি ছক্কা এবং একশ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *