April 7, 2026, 12:08 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজেশনে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক :

বিয়ে ও তালাকের নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণভাবে ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দেশের সব নাগরিক যেন এই সেবার সুবিধা সহজে পেতে পারেন তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান ও অ্যাডভোকেট তানজিলা রহমান। এর আগে গত ২০ নভেম্বর এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষ হয় এবং রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

২০২১ সালের ৪ মার্চ ভুক্তভোগী চারজনের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান রিট দায়ের করেন। রিটে উল্লেখ করা হয়—বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল না হওয়ায় প্রতারণা, জালিয়াতি এবং সামাজিক জটিলতা বাড়ছে। পারিবারিক সম্মান ও নাগরিক সুরক্ষার স্বার্থে এ প্রক্রিয়া ডিজিটালাইজ করা জরুরি। রিটের পরিপ্রেক্ষিতে ওই বছর ২২ মার্চ বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ রুল জারি করেন। রুলে কেন্দ্রীয় একটি ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্ম কেন তৈরি করা হবে না—তা জানতে চাওয়া হয়। সব শুনানি শেষে আজ হাইকোর্ট ডিজিটাল নিবন্ধন ব্যবস্থা বাস্তবায়নের নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *