April 6, 2026, 11:55 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জয়া আহসানের নতুন লুকে ‘আপেল’ ইঙ্গিত, ভক্তদের নজর কাড়ল ছবি

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার নতুন ফ্যাশন লুক নিয়ে ফের সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অভিনেত্রী সম্প্রতি শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে তার স্টাইল, আভিজাত্য এবং অভিনবতার মিশ্রণ দর্শক-ভক্তদের মুগ্ধ করেছে।

ছবিতে দেখা যায়, জয়ার পরনে লাল পাথরের জমকালো কাজ করা ব্লাউজ আর ধূসর রঙের জিন্স, সাথে কপালে লাল টিপ, মাথার খোঁপায় লাল-সাদা গোলাপ, চোখে স্টাইলিশ রোদচশমা। হাতে পাথরের চুড়ি ও বালা। তবে সবচেয়ে চমক ছিল হাতে থাকা লাল আপেল।

জয়া আপেলটি বিভিন্ন ভঙ্গিতে ধরেছেন—কখনও হাতে, কখনও মাথায় ব্যালেন্স করে, আবার কখনও ঠোঁটের কাছে নিয়ে ছবি তুলেছেন। এই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন, “আপেল হয়ো না।”

ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা কমেন্ট বক্সে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কেউ লিখেছেন, “খুব সুন্দর লাগছে,” আবার কেউ বলেছেন, “লাভ অফ মাই লাইফ।” কেউ মজার ছলে মন্তব্য করেছেন, “পুরো আগুন লাগছে। কে কোথায় আছিস, জল নিয়ে আয়।” জয়া আহসানের এই অভিনব ফিউশন লুক এখন সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *