April 7, 2026, 4:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বেগম খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন ১৪ জন

নিজস্ব প্রতিবেদক :

সব প্রস্তুতি ঠিক থাকলে আজ মধ্যরাত বা আগামীকাল শুক্রবার সকালেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য নিশ্চিত করেন। ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতারের আমিরের বিমান ‘কাতার এয়ার অ্যাম্বুলেন্স’ প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সম্মতি পেলেই এটি বাংলাদেশে পাঠানো হবে।

লন্ডনে যাত্রা করবেন মোট ১৪ জন সফরসঙ্গী। তাদের মধ্যে রয়েছেন:

  • খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শর্মীলা রহমান
  • ডা. এ জেড এম জাহিদ হোসেন (বিএনপি স্থায়ী কমিটি)
  • ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা)
  • ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী
  • ডা. শাহাবুদ্দিন তালুকদার
  • ডা. নুরুদ্দীন আহমদ
  • ডা. জাফর ইকবাল
  • ডা. মোহাম্মদ আল মামুন
  • এছাড়াও হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম ও রুপা শিকদার।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত বছরের ৫ আগস্টে মুক্তি পাওয়ার পর, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তারপরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে আছেন। গত ২৩ নভেম্বর সন্ধ্যায় ভর্তি করা হয় তাকে, এবং গত ১২ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল ও দলের শীর্ষ নেতারা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *