April 7, 2026, 1:25 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘সবাই কী সুন্দর বিয়ে করছে, আমি প্রেমই করতে পারছি না’: শ্রীলেখা মিত্র

‘সবাই কী সুন্দর বিয়ে করছে, আমি প্রেমই করতে পারছি না’: শ্রীলেখা মিত্র

অনলাইন ডেস্ক:

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র আবারও আলোচনায়। নিজের স্বভাবসুলভ খোলামেলা ভঙ্গিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মজার আফসোস। চারপাশে বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে হাসিঠাট্টাই করলেন এই অভিনেত্রী।

রবিবার (৩০ নভেম্বর) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শ্রীলেখা লেখেন, লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম। এছাড়া হ্যাশট্যাগে যুক্ত করেন আমারভালোবাসারধর্ম।

তার এই খোলামেলা মন্তব্যে কমেন্ট বক্সে শুরু হয়েছে জমজমাট চায়ের আড্ডা। ভক্তরা মজার মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন তাকে। নীল নাওয়াজ নামে একজন লিখেছেন, বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করো।আর আজ সন্ধ্যার মধ্যে নিশ্চয়ই কোনো নিউজ পোর্টাল লিখে দেবে ‘প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র’।

আরেকজন অনুসারী কৌশিক স্মরণ করিয়ে দেন শ্রীলেখার ‘কঠিন শর্তের’ কথা- প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।

সংগীত নামে আরেকজন মন্তব্য করেন- বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু!”

আসলে শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই জানিয়ে রেখেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, প্রেম করতে চাইলে প্রথমেই কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়, ওরা আমার বাচ্চা। কুকুর বলতেও আমার অস্বস্তি লাগে, নাম ধরে ডাকি।

শ্রীলেখা ও শিলাদিত্য স্যান্যলের বিচ্ছেদের পর আর বিয়ের পিঁড়িতে বসেননি তিনি। স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন,
প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই; কিন্তু বিয়ে করব না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়ে আমাদের এই ইউনিটটা ভাঙতে চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *