April 7, 2026, 6:55 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মেট্রোরেলে যাত্রী কমেছে ১০ শতাংশ: ডিএমটিসিএল

অনলাইন ডেস্ক :

সম্প্রতি বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনার পর মেট্রোরেলে যাত্রী সংখ্যা প্রায় ১০ শতাংশ কমে গেছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) উত্তরা দিয়াবাড়ির মেট্রোরেল ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

ফারুক আহমেদ জানান, আগে প্রতিদিন গড়ে চার লাখ ৬০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করতেন। বর্তমানে এই সংখ্যা কমে চার লাখের আশপাশে নেমে এসেছে। গত ২১ নভেম্বর সারাদেশে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হয়নি বলেও জানান তিনি।তার ভাষায়, “ভূমিকম্পে কেবল দুটি টাইলস পড়েছে। বড় কোনো ফাটল বা কাঠামোগত ক্ষতির তথ্য নেই।”

এ ছাড়া রোববার সচিবালয় স্টেশনে মেট্রোরেলের দুই কোচের মাঝখান দিয়ে এক কিশোর ট্রেনের ছাদে উঠে গেলে রাত ৮টার পর ট্রেন চলাচল বন্ধ থাকে।ফারুক আহমেদ বলেন, “ঘটনা জানামাত্র নিরাপত্তাকর্মীরা তাকে নিচে নামিয়ে আনে। সৌভাগ্যক্রমে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *