April 7, 2026, 3:29 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নারী অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাতে রুবাবা

স্পোর্টস ডেস্ক :

সাম্প্রতিক সময়ে জাহানারা আলমের অভিযোগকে ঘিরে নারী ক্রিকেটে যে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে, তার মাঝেই নতুন উদ্যোগ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটে যৌন হেনস্থার অভিযোগ তদন্তে কমিটি গঠনের পর এবার অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে সরাসরি যোগাযোগ করলেন নারী বিভাগের নতুন চেয়ারম্যান রুবাবা দৌলা।

আগামী ৩০ নভেম্বর পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। সেই সফরের আগে সোমবার বিকেলে মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের অফিস ভবনে আসেন রুবাবা। প্রথমবারের মতো দলটির ক্রিকেটারদের সঙ্গে বসে পরিচিত হন, কথা বলেন এবং শুভেচ্ছাও বিনিময় করেন।

ক্রিকেটারদের সবধরনের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি জানান, নারী ক্রিকেটকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করাই এখন তার অগ্রাধিকার। পরে দলের অধিনায়ককে সঙ্গে নিয়ে নতুন জার্সি উন্মোচন করেন রুবাবা দৌলা। নারী ক্রিকেটের আলোচিত সময়েই নতুন দায়িত্ব পাওয়া চেয়ারম্যানের এই প্রত্যক্ষ যোগাযোগ তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেই মনে করছে অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *