April 7, 2026, 10:35 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর মন্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের তীব্র প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :

জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। তাদের বক্তব্য—এ ধরনের মন্তব্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার উসকানি দেওয়া ছাড়া আর কিছু নয়। সোমবার (২৪ নভেম্বর) রাতে অ্যাসোসিয়েশনের পাঠানো এক প্রতিবাদলিপিতে এ নিন্দা জানানো হয়।

প্রতিবাদলিপি অনুযায়ী, ২২ নভেম্বর এক রাজনৈতিক সমাবেশে শাহজাহান চৌধুরী বলেন— “যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে-বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে। পুলিশকে আপনার পেছনে হাঁটতে হবে, ওসি আপনাকে প্রটোকল দেবে।” সংগঠনটির দাবি—এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং এটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার শামিল।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জানিয়েছে, বাংলাদেশ পুলিশ সংবিধান ও আইন অনুযায়ী পরিচালিত হয়। গত ১৭ বছরে কিছু উচ্চাকাঙ্ক্ষী কর্মকর্তা পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহারের চেষ্টা করেছিল—যা জনগণের সঙ্গে দূরত্ব সৃষ্টি করেছিল।
তাদের দাবি, ৫ আগস্টের ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নিচ্ছে না।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সামনে রেখে পুলিশ বাহিনী পক্ষপাতহীনভাবে দায়িত্ব পালন করছে। “কারও দলদাস হয়ে কাজ করার সেই সময় অতীত,” উল্লেখ করে অ্যাসোসিয়েশন জানায়, আইন, বিধি ও জনকল্যাণের ভিত্তিতে কাজ করাই এখন পুলিশের মূল নীতি। অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের উদ্দেশে সতর্ক করে বলেছে—এ ধরনের উসকানিমূলক বক্তব্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীকে হেয় করে না, গণতান্ত্রিক প্রক্রিয়াও দুর্বল করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *