April 7, 2026, 10:38 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ হিরুর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে নেমেছে দুদক

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ‘কথিত পালকপুত্র’ পরিচয়ে পরিচিত মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই করতে দুদক দুই সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে। টিমের নেতৃত্ব দিচ্ছেন সংস্থার সহকারী পরিচালক মো. নাসরুল্লাহ হোসাইন। দলের অন্য সদস্য উপ-সহকারী পরিচালক মো. আবু তালহা।

দুদক জানিয়েছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের পরিচালক এবং গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি হিরুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাচালান, হুন্ডি কার্যক্রম, শুল্ক ও কর ফাঁকি এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

এ ছাড়া অভিযোগে বলা হয়েছে-হিরু ও তার স্ত্রী ইসরাত জাহান টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ নানা অনিয়মের মাধ্যমে ‘হাজার কোটি টাকার মালিক’ হয়েছেন। হিরুর গ্রামের বাড়ি ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়ায়। তিনি আক্তারুজ্জামানের ছেলে। এছাড়া তিনি প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ডসহ একাধিক প্রতিষ্ঠানের মালিক হিসেবেও পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *