April 8, 2026, 2:18 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক :

৬ জুলাইয়ের অভ্যুত্থানবিরোধী আন্দোলনে আহত হওয়া ছয় শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে জানানো হয়, আহতদের ব্যাংককের ভেজথানি হাসপাতালে নেওয়া হবে।

আদেশে উল্লেখ করা হয়েছে, যাত্রাপথে প্রত্যেক আহত শিক্ষার্থীর সঙ্গে তাদের একজন করে ভাই সহযাত্রী হিসেবে যেতে পারবেন। আহতদের মধ্যে রয়েছেন- মো. সুজন মিয়া, শেখ মোহাম্মদ শান্ত, মো. শাকিল, মো. লিটন, আলী হোসেন এবং মো. মিজান মিয়া। সরকার জানিয়েছে, দেশ ছাড়ার দিন থেকে সর্বোচ্চ ৬০ দিন পর্যন্ত তাদের চিকিৎসার ব্যয় বহন করা হবে। চিকিৎসা শেষে দেশে ফিরে সাত দিনের মধ্যে আহতদের মন্ত্রণালয়ে রিপোর্ট করতে হবে।

চিকিৎসা খাতে প্রতিজনের জন্য ২০ লাখ টাকা করে মোট ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ নির্ধারিত হয়েছে বলে আদেশে জানানো হয়। পাশাপাশি বিদেশে অবস্থানের সময় রোগী ও সহযাত্রীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দিয়ে বলা হয়েছে, কোনো অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *