April 7, 2026, 3:11 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রয়্যাল ব্লু শাড়িতে গ্ল্যামারে উজ্জ্বল নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক :

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া আবারও দর্শকের নজর কেড়েছেন নতুন লুক দিয়ে। সিনেমার পর্দায় তার কাজের ব্যস্ততা থাকলেও, সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের ছবি ও মুহূর্ত শেয়ার করাই তার অন্যতম পরিচিতি।

রোববার সকালে নুসরাত প্রকাশ করেছেন রয়্যাল ব্লু রঙের শাড়িতে গ্ল্যামারাস ফটোশুট, যেখানে হীরার স্টেটমেন্ট জুয়েলারি তাকে আরও দাপুটে ও ঝকঝকে করে তুলেছে। ফটোশুটের ক্যাপশনে তিনি মজা করে লিখেছেন, “কাজ ফেলে রাখায় আমি একেবারে সেরা।”

ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে নেটিজেনদের মধ্যে মুগ্ধতার ঢেউ উঠেছে। ভক্তরা তার ফিটনেস, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন। মুহূর্তের মধ্যে হাজারো লাইক ও মন্তব্যে পোস্টটি ভরে গেছে।

সদ্যই দেশের বাইরে অবস্থান শেষ করে দেশে ফেরেন নুসরাত। দেশে ফিরেও থেমে নেই তার কাজের ব্যস্ততা। নানা কাজের মাঝে নায়িকা নিজের বিভিন্ন রূপে ভক্তদের সামনে হাজির হচ্ছেন, যা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *