April 8, 2026, 4:03 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ৮৩৩

জেডটিভি বাংলা ডেস্ক :

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে, আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৩ জন রোগী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৮৩৩ জন রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৭ জন, ঢাকা দক্ষিণে ১১৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৫৮ জন, চট্টগ্রামে ১১৯ জন, বরিশালে ১১৩ জন, রাজশাহীতে ৬৫ জন, ময়মনসিংহে ৭৭ জন, রংপুরে ১২ জন এবং সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ৮৫৯ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৭৮ হাজার ৮৪৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৮২ হাজার ৬০৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৩২৬ জন।

প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে মৃত্যু হয়েছিল ১,৭০৫ জনের, যা ছিল দেশের ইতিহাসে ডেঙ্গুজনিত সর্বোচ্চ প্রাণহানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *