April 8, 2026, 5:48 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

রাতের তাপমাত্রা নেমে আসছে ১৭ ডিগ্রিতে, নগরবাসী পাচ্ছে শীতের আমেজ

রাতের তাপমাত্রা নেমে আসছে ১৭ ডিগ্রিতে, নগরবাসী পাচ্ছে শীতের আমেজ
রাতের তাপমাত্রা নেমে আসছে ১৭ ডিগ্রিতে, নগরবাসী পাচ্ছে শীতের আমেজ

নিজস্ব প্রতিবেদক :

উত্তরাঞ্চলে শীতের আমেজ ছড়িয়ে পড়ার পর এবার রাজধানী ঢাকাতেও প্রবেশ করেছে হালকা শীত।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, আজ মঙ্গলবার রাত এবং আগামীকাল বুধবার (১৩ নভেম্বর) রাতে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

বিডব্লিউওটির পূর্বাভাস অনুযায়ী, এই তাপমাত্রা পতন অস্থায়ী। আগামী ১৫ নভেম্বরের পর সর্বনিম্ন তাপমাত্রা আবারও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, ফলে শীতের তীব্রতা কিছুটা কমে যাবে। সংস্থাটি জানায়, দিনের বেলায় এখনই উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। নভেম্বর মাসজুড়ে ঢাকায় দিনের তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। অর্থাৎ, রাতের শীত আর দিনের উষ্ণতা—দুটি অনুভূতিই থাকবে পাশাপাশি।

বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে, যা গত কয়েক দিনের তুলনায় কম। এর ফলে ভোর ও রাতে শীতের ছোঁয়া পাওয়া গেলেও দিনের বেলায় থাকবে স্বাভাবিক আবহাওয়া। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের এই তাপমাত্রা পতনই মূলত শীতের আগমনী ইঙ্গিত। উত্তরাঞ্চল থেকে ধীরে ধীরে দক্ষিণে নামতে থাকা ঠান্ডা বাতাসই রাজধানীর আবহাওয়ায় আনছে শীতের প্রথম পরশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *