April 7, 2026, 1:23 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও পরিবারের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক :
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সাবেক মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশীদ, তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এবং তাদের দুই কন্যা ফাহমিদা ফারাহ ফাবিয়া ও নুসরাত যারীন আর্দিতা— এ চারজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দুদকের পক্ষ থেকে উপসহকারী পরিচালক ইমরান আকন এ সংক্রান্ত আবেদন করেন। আবেদনে বলা হয়, ব্যারিস্টার হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। এ বিষয়ে একজন অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের আবেদনে আরও বলা হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে— হারুন অর রশীদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে পলাতক এবং যেকোনো সময় দেশত্যাগ করে বিদেশে পলায়ন করতে পারেন। এতে চলমান অনুসন্ধান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। অতএব, অভিযোগের স্বার্থে এবং তদন্ত কার্যক্রম নির্বিঘ্ন রাখতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন বলে দুদক আদালতে আবেদন করে। আদালত আবেদনটি মঞ্জুর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *