April 7, 2026, 4:57 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

নতুন নাটকে জুটি বাঁধছেন হানিয়া আমির ও বিলাল আব্বাস

বিনোদন ডেস্ক :
জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির আবারও ফিরছেন ছোট পর্দায়। দীর্ঘ বিরতির পর এবার তিনি প্রথমবারের মতো জুটি বাঁধছেন জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান-এর সঙ্গে নতুন নাটক ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-তে। নাটকটি পরিচালনা করেছেন মুসদ্দিক মালিক এবং গল্প লিখেছেন রাদাইন শাহ। এটি একটি রোমান্টিক-কমেডি ধাঁচের নাটক, যার প্রিমিয়ার হবে ৭ নভেম্বর। পাকিস্তানের বিভিন্ন টিভি চ্যানেলে নাটকটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় প্রচারিত হবে বলে জানা গেছে।

এর আগে হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন। শুধু পাকিস্তানেই নয়, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশেও তার রয়েছে বিপুল ভক্ত-অনুরাগী।

সর্বশেষ তাকে দেখা গিয়েছিল ফাহাদ মোস্তফার বিপরীতে ‘কভি মে কভি তুম’ নাটকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর অভিনয় থেকে বিরতি নিয়ে তিনি মনোনিবেশ করেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এর শুটিংয়ে, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। প্রায় দশ মাসের অপেক্ষার পর গত সপ্তাহে ‘মেরি জিন্দেগি হ্যায় তু’-এর প্রথম টিজার ও দুটি প্রমো প্রকাশ পায়, যা প্রকাশের পর থেকেই দর্শক-ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *