April 7, 2026, 6:36 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ জার্সি উন্মোচন

স্পোর্টস ডেস্ক :
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনাসহ ২২টি জাতীয় দলের নতুন জার্সি উন্মোচন করেছে ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এই তালিকায় রয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিও, যা পরেই লিওনেল স্ক্যালোনির দল মাঠে নামবে আগামী বিশ্বকাপে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইতিহাস, উদ্ভাবন এবং অতীত সাফল্যের প্রতিফলন ঘটানো হয়েছে লিওনেল মেসিদের এই নতুন জার্সির নকশায়।

তিনবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার জার্সিতে স্বাভাবিকভাবেই যুক্ত হয়েছে তিনটি তারকা—১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের জয়ের প্রতীক হিসেবে। ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল ডোরার নকশায় এবার দেখা গেছে তিন ধরণের নীলের সংমিশ্রণ। জার্সির ঘাড়ের পেছনে খোদাই করা রয়েছে ‘১৮৯৩’—আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রতিষ্ঠাবর্ষ। বুকের মাঝখানে সোনালি প্যাঁচটি ২০২২ কাতার বিশ্বকাপে দলের সর্বশেষ জয়ের প্রতীক।

নতুন জার্সি উন্মোচনে প্রধান মডেল হিসেবে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। অ্যাডিডাসের ওয়েবসাইট ও নির্দিষ্ট দোকানে আজ (বৃহস্পতিবার) থেকে এটি বিক্রি শুরু হয়েছে। দাম রাখা হয়েছে ১০০ থেকে ১৮০ ডলার, অর্থাৎ প্রায় ১২ হাজার থেকে ২২ হাজার টাকা। খেলোয়াড় সংস্করণের জার্সিতে ব্যবহৃত হয়েছে উন্নতমানের ‘ক্লিমাকুল+’ প্রযুক্তি, যা শরীরের ঘাম শোষণ ও বায়ু চলাচল আরও কার্যকর করে তোলে।

শুধু আর্জেন্টিনা নয়, অ্যাডিডাস একইসঙ্গে জার্মানি, স্পেন, ইতালি, জাপান, মেক্সিকো, কলম্বিয়া প্রভৃতি দলের নতুন জার্সিও প্রকাশ করেছে। তাদের মতে, এবার লক্ষ্য ছিল—“ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত সংমিশ্রণ।” আর্জেন্টিনার সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী ১৪ নভেম্বর অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে (বাংলাদেশ সময় রাত ১০টায়) নতুন জার্সিতে অভিষেক ঘটবে মেসিদের। উল্লেখযোগ্যভাবে, এটি হবে জার্মানির জন্য অ্যাডিডাসের শেষ জার্সি, কারণ ২০২৭ সাল থেকে তারা নতুন চুক্তিতে নাইকির সঙ্গে যুক্ত হতে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *