April 7, 2026, 11:36 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘যথাসময়ে প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত’: আমির

‘যথাসময়ে প্রার্থী তালিকা ঘোষণা করবে জামায়াত’: আমির

জেডটিভি বাংলা ডেস্ক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জামায়াতে ইসলামী যথাসময়ে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে বিদেশ সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা প্রায় এক বছর আগেই আঞ্চলিকভাবে প্রার্থী তালিকার খসড়া জানিয়ে দিয়েছি। ইনশা-আল্লাহ যথাসময়ে কেন্দ্র থেকে চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। যেহেতু আমরা একা নির্বাচন করব না, দেশের স্বার্থে ও সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সমন্বয় করেই প্রার্থী ঘোষণা দেওয়া হবে।

দলীয় দায়িত্ব প্রসঙ্গে জামায়াতের আমির আরও বলেন, আমি আমির হিসেবে নিজে থেকে আসিনি সহকর্মীরা আমার ওপর দায়িত্বের ভার দিয়েছেন। এটি একটি বড় দায়িত্ব। দেশ ও দ্বীনের খেদমতে যেন আল্লাহ আমাকে সাহায্য করেন, সেই দোয়া চাই। পাশাপাশি সবার সহযোগিতাও কামনা করছি।

তিনি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানোর দাবি জানান।

রাজনৈতিক মতভেদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য থাকতে পারে সেটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে মতবিরোধ নয়, আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।

এর আগে তিনি গত ১৯ অক্টোবর সৌদি আরবে ওমরাহ পালনে যান। পরে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন এবং পরবর্তীতে যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *