April 7, 2026, 11:37 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মির্জা ফখরুল: এই নির্বাচন আমার শেষ নির্বাচন’

মির্জা ফখরুল: এই নির্বাচন আমার শেষ নির্বাচন’

জেডটিভি বাংলা ডেস্ক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন হিসেবে ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে তিনি লেখেন, “মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও-১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, সকল নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আন্তরিক ধন্যবাদ, আজীবন আমার পাশে থাকার জন্য।”

ফখরুল আরও লিখেছেন, “এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি—বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দিবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাআল্লাহ।”

নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম ও পারিবারিক ত্যাগের কথাও উল্লেখ করেন বিএনপির এই মহাসচিব। তিনি বলেন, আমরা যারা সারাজীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের সবারই একটা গল্প আছে। আমি যখন ১৯৮৭ সালে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেই, তখন আমার দুই মেয়ে ছিল ছোট। আমার স্ত্রী তখন খুবই কম বয়সী। সে বুঝতেই পারেনি, কী ভয়াবহ অনিশ্চয়তার জীবনে পা দিচ্ছি।

ফখরুল আরও লিখেছেন, আমার মেয়ে দুটোর হাত ধরে স্ত্রী স্কুলে নিয়ে যেত, ডাক্তারের কাছে যেত। মনে আছে, বড় মেয়ের একবার অপারেশন হবে—আমি তখন ঢাকায় আসছিলাম গাড়িতে করে, যেন পাশে থাকতে পারি। সেই সময় মসজিদে বসে দোয়া করছিলাম। এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে।

বিএনপির মহাসচিবের এই আবেগঘন পোস্টটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিদায়বার্তা হিসেবেও দেখছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *