April 7, 2026, 1:19 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

বিএনপির অভিযোগ: মির্জা ফখরুলের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও প্রচার

জেডটিভি বাংলা ডেস্ক :
বিএনপি অভিযোগ করেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কণ্ঠ নকল করে ভুয়া ভিডিও প্রচার করা হচ্ছে। এতে অসত্য তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে দলটি।

শনিবার (১ নভেম্বর) গভীর রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি এ অভিযোগ জানায় এবং এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, “পুরোনো সংবাদ সম্মেলনের ছবি ও বক্তব্য সম্পাদনা করে কিংবা কেউ কেউ এআই প্রযুক্তি ব্যবহার করে বিএনপি মহাসচিবের কণ্ঠ নকল করে একটি ভুয়া ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে, মির্জা ফখরুল নাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করছেন—যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

বিবৃতিতে আরও বলা হয়, “জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে কিছু কুচক্রী মহল বিএনপি মহাসচিবের নাম ও ছবি ব্যবহার করে কাল্পনিক ভিডিও প্রচার করছে। দেশের জনগণ, দলের নেতা-কর্মী ও এমপি মনোনয়নপ্রত্যাশীদের এসব এডিট করা ভিডিওতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *