April 7, 2026, 1:26 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

এবি পার্টি চেয়ারম্যান: সরকার বিএনপির চাপে ডানে, জামায়াতের চাপে বাঁয়ে, এনসিপির চাপে মাঝে মাঝে উপরে

নিজস্ব প্রতিবেদক :
২ নভেম্বর – আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো নীতিগত অবস্থান নেই। তিনি মন্তব্য করেন, ‘বিএনপির চাপ পেলেই সরকার ডানে ছোটে, জামায়াতের চাপ পেলেই বাঁয়ে, আর এনসিপির চাপ পেলেই মাঝে মাঝে উপরে ওঠার চেষ্টা করে।’

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) অনুষ্ঠিত ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনী ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু। সভাটি যৌথভাবে আয়োজন করেছে এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। তিন দলই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

সভায় মজিবুর রহমান বলেন, রাষ্ট্র এখন তিনটি সংকটে – গণভোট আগে হবে না কি একসঙ্গে, নোট অব ডিসেন্টার কী হবে, এবং আগামী নির্বাচনের ধরন কী হবে। তিনি সতর্ক করেছেন, কয়েকটি দলের মন জুগিয়ে চলার রাজনীতি থেকে বের হতে না পারলে বর্তমান সুযোগ হারানো অনিবার্য।

তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘তারা রাস্তায় নামতে চাইছে, কারণ এখন দেখা যাচ্ছে, রাস্তা বন্ধ না করলে দাবি আদায় হয় না। একদিন তাদেরও রাস্তায় নামতেই হবে।’

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাই অভ্যুত্থানের পর অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের আশা ব্যর্থ হয়েছে। রাজনৈতিক দলগুলো এখন জনগণের পরিবর্তে ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া মন্তব্য করেন, ‘বিপ্লব এখন বিলাসে পরিণত হয়েছে; ছেঁড়া স্যান্ডেল থেকে ফাইভ স্টার হোটেলে ওঠা কোনো বিপ্লবীর চরিত্র হতে পারে না।’

সভায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ হাসিব উদ্দিন হোসেন, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, এবি পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল ওহাব মিনার এবং আপ বাংলাদেশের সদস্যসচিব আরেফিন মো. হিজবুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *