April 7, 2026, 8:48 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

হৃদয়কে ছাড়িয়ে নতুন রেকর্ড তানজিদ হাসান তামিমের

ক্রীড়া ডেস্ক :
চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ঝড় তুললেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও থেমে গেলেন ৮৯ রানে, তবে গড়ে ফেললেন এক দারুণ রেকর্ড—বাংলাদেশের দ্রুততম এক হাজার রান সংগ্রাহক তিনি। মাত্র ৪২ ইনিংসে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন ২৪ বছর বয়সি এই বাঁহাতি ব্যাটার। আগের রেকর্ডটি ছিল তাওহিদ হৃদয়ের, যিনি ৪৫ ইনিংসে পৌঁছেছিলেন এই সংখ্যায়। তিন ইনিংস আগে সেই রেকর্ড ভেঙে তানজিদ লিখলেন নতুন ইতিহাস।

শেষ ম্যাচে তার ব্যাট থেকে আসে ৬২ বলে ৮৯ রান—যার মধ্যে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা। দুর্দান্ত ইনিংস সত্ত্বেও জয় আসেনি দলের জন্য। পাঁচ উইকেটে হেরে যায় বাংলাদেশ, ফলে তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ তুলে নেয় ৩–০ ব্যবধানের হোয়াইটওয়াশ। চট্টগ্রামের মাঠে নামার সময় তানজিদের সংগ্রহ ছিল ৯৬৭ রান। ইনিংসের শুরুতে দু’বার জীবন পেয়ে ও একবার রিভিউতে বেঁচে গিয়ে পরে নিজের ছন্দে খেলেন তিনি। মাত্র ৩৭ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের দশম ফিফটি, যা তার শেষ ১২ ইনিংসে পঞ্চম এবং টানা দ্বিতীয় অর্ধশতক।

তানজিদের এই অর্জন বাংলাদেশে নতুন মানদণ্ড স্থাপন করলেও, আন্তর্জাতিক পর্যায়ে দ্রুততম এক হাজার রানের রেকর্ড এখনো ইংল্যান্ডের দাভিদ মালানের দখলে—মাত্র ২৪ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *