April 7, 2026, 4:51 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘অন্তর্বর্তী সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে’ — নুরুল হক নুর

‘অন্তর্বর্তী সরকার অন্য দলের সঙ্গে প্রতারণা করেছে’ — নুরুল হক নুর

জেডটিভি বাংলা ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের আগে গণভোটের কথা বলা মূলত জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হতে পারে। তিনি বলেন, “জামায়াত ও এনসিপিকে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার অন্যান্য দলের সঙ্গে প্রতারণা করেছে।”

বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে নুর এই মন্তব্য করেন। তিনি আরও প্রশ্ন তুলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের প্রয়োজন কি প্রকৃতভাবে আছে নাকি এটি কেবল জনগণকে আইওয়াশ করার জন্য করা হচ্ছে।

নুরুল হক নুর বলেন, গণঅধিকার পরিষদ নতুন বছরের প্রথম সপ্তাহে নির্বাচন চান। তিনি বলেন, “জানুয়ারিতে নির্বাচন সম্ভব, কিন্তু কেন ফেব্রুয়ারিতে হওয়া দরকার? হীনস্বার্থের জন্য বিভাজনের পথ এড়াতে হবে।”

তিনি রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন, ব্যক্তিগত স্বার্থের কারণে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা ঠিক নয়, বরং দেশের জনগণের স্বার্থেই স্বচ্ছ ও সময়মতো নির্বাচন নিশ্চিত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *