April 7, 2026, 4:54 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

স্ট্রোক করে হাসপাতালে হাসান মাসুদ

বিনোদন ডেস্ক :

অভিনয়শিল্পী হাসান মাসুদ স্ট্রোকের কারণে ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে তিনি হাসপাতালে আসেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি প্রচণ্ড মাথাব্যথা এবং খিঁচুনি নিয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে ভর্তি করার পরামর্শ দেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোকের শিকার হয়েছেন এবং একই সঙ্গে মাইল্ড হার্ট অ্যাটাকও দেখা দিয়েছে। তিনি বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত এমন রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর তাঁর অবস্থার ভিত্তিতে পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *