April 7, 2026, 4:55 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

সালমানকে ভালোবেসে ক্যারিয়ারের ‘বারোটা’ বেজেছে: খল অভিনেতা ডন

বিনোদন ডেস্ক :
ঢালিউডের অমর নায়ক সালমান শাহর রহস্যময় মৃত্যু নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সম্প্রতি এই মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি হলেন সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। অন্যদিকে খল অভিনেতা আশরাফুল হক ডন ৪ নম্বর আসামি হিসেবে যুক্ত আছেন। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন কোর্ট তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন।

ডন জানিয়েছেন, খুব শিগগিরই তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। তিনি বলেন, “সবাই বলছে আমি পালিয়ে বেড়াচ্ছি। ৩০ বছর পালাইনি, এখন কেন পালাব? বাসাতেই আছি। দু-এক দিনের মধ্যেই আত্মসমর্পণ করব। ৩০ বছর ধরে যন্ত্রণা ভোগ করছি, এর একটা সুরাহা দরকার।”

ডন আরও জানান, সালমান শাহকে ভালোবেসে তার ক্যারিয়ারের ‘বারোটা’ বেজেছে। “যে চলচ্চিত্র ভালোবেসে ঘর ছেড়েছি, অভিনয়ের সুযোগের আশায় সালমান শাহর সঙ্গে জুটি গড়েছি। তাকে আনন্দে রাখার চেষ্টা করেছি। কিন্তু সালমানকে ভালোবেসেই জীবনের প্রচণ্ড ঝড় সহ্য করতে হয়েছে।”

তিনি বলেন, “সালমানকে ভালোবাসার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না। আমিও মানুষ, আমার বাঁচতে ইচ্ছে করে। অনেকেই সালমানকে ভালোবেসে আত্মহত্যা করেছে, আমি করিনি। সত্য একদিন প্রকাশ পাবে।”

ডন স্মৃতিচারণ করে বলেন, “৩০ আগস্ট চট্টগ্রাম থেকে ঢাকায় আসি। সালমান বলেছিল ‘আনন্দ অশ্রু’ ছবির শুটিংয়ে ৩ সেপ্টেম্বর ঢাকায় আসবে। আমি খবর পৌঁছে দিই। দুই দিন বগুড়ায় যাওয়ার ভাব ছিল, কিন্তু বাস ধর্মঘটের কারণে ঢাকায় ফিরতে পারিনি। এরপর ৬ সেপ্টেম্বর জানতে পারি—সালমান শাহ আর নেই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *