April 8, 2026, 12:55 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৪৩ জন

ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,১৪৩ জন

নিজস্ব প্রতিবেদক,

দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) এই রোগে নতুন করে ১,১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৪ জন।

রোববার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৬০১ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১৬৫ জন, দক্ষিণ সিটিতে ১৫৪ জন এবং সিটি করপোরেশনের বাইরে ২৮২ জন। বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রামে ১২১ জন, খুলনায় ৬৫ জন, ময়মনসিংহ ও রাজশাহীতে ৫৬ জন করে, রংপুরে ৫০ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সারা দেশে ১,০৫১ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ফলে চলতি বছর এ পর্যন্ত মোট ৬২,৪৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে মোট ৬৫,৪৪০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *