April 7, 2026, 4:53 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

অভিযুক্তরা থাকলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হলেও যদি সরকারের মধ্যে বিতর্কিত বা প্রশ্নবিদ্ধ ব্যক্তিরা থাকেন, তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, “যদি আজকের অন্তর্বর্তী সরকারে এমন কেউ থাকেন যাদের নিয়ে রাজনৈতিক দলগুলো প্রশ্ন তোলে, তাহলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই ব্যক্তিদের সরানো প্রয়োজন। অন্যথায় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ ১৭ বছর ধরে নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে এসেছে। তাই এখন যে নির্বাচন হবে, তা যেন সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ হয়—এটাই মূল চ্যালেঞ্জ।

অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে, বর্তমান সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং নির্বাচনের প্রক্রিয়ার পাশাপাশি জনমানসের গ্রহণযোগ্যতাও নিশ্চিত করতে হবে, বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু। এছাড়া বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *