April 7, 2026, 4:57 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

জায়েদ খানের নাচ দেখে বিস্মিত জয়: ‘একজন মানুষ এত সুখী হয় কীভাবে?’

জায়েদ খানের নাচ দেখে বিস্মিত জয়: ‘একজন মানুষ এত সুখী হয় কীভাবে?’

বিনোদন ডেস্ক:

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে সামাজিকমাধ্যমে একটি মন্তব্য করে আলোচনায় এসেছেন। বুধবার (২২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে জায়েদের একটি নাচের ভিডিও শেয়ার করেন জয়, যা দ্রুতই ভাইরাল হয়।

ভিডিওটি ছিল ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ নামের একটি অনুষ্ঠানের অংশ। সেখানে নাচের মাধ্যমে দর্শকদের বিনোদন দিচ্ছিলেন জায়েদ খান।

পোস্টে জয় লেখেন, “উনি কোন অপরাধে অভিযুক্ত কিংবা কোন দলের সদস্য—আমি জানতে চাই না। আমি শুধু বিস্ময়ের সঙ্গে দেখি, একজন মানুষ এত আনন্দে থাকতে কেমন করে পারে? মাঝে মাঝে হিংসাও হয়, কারণ আমার নিজের বিবেক আমাকে এমন আনন্দে থাকতে দেয় না।”

তিনি আরও বলেন, “তার এই সুখ দেখে নিজের বুদ্ধি-বিবেককে তুচ্ছ মনে হয়। ভাই, আপনি ভালো থাকুন, কারও ক্ষতি না করে মানুষকে বিনোদন দিন।” জয়ের মতে, বাঙালির জীবনে বিনোদনের অভাব থাকায় ছোট্ট একটি উপলক্ষও অনেক বড় আনন্দের রূপ নেয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি আর দেশে ফেরেননি, যদিও তার আমেরিকা যাত্রা শুরু হয়েছিল রাজনৈতিক পরিবর্তনের আগেই।

প্রসঙ্গত, প্রায় এক দশক আগে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলায় জায়েদ খান, শাহরিয়ার নাজিম জয়সহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *