April 8, 2026, 9:05 am
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

‘বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে’

‘বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে' নিজস্ব প্রতিবেদক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই সিদ্ধান্ত “বাস্তবতার নিরিখে” নিতে হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে এটি আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে। তবে ন্যূনতম বাড়িভাড়া ভাতা দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে ১২ অক্টোবর থেকে রাজধানীতে আন্দোলন শুরু করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে গত কয়েকদিনে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। অধ্যাপক ইউনূস বলেন, “শিক্ষকদের দাবি যৌক্তিক। তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতিতে এখনই পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারের সিদ্ধান্ত নিতে হয়েছে বাস্তবতার নিরিখে।” তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের পর শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবেন, মানসম্পন্ন শিক্ষা দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখবেন। এছাড়া তিনি দাবি বাস্তবায়ন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাদের ধন্যবাদ জানান।

নিজস্ব প্রতিবেদক,

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, এই সিদ্ধান্ত “বাস্তবতার নিরিখে” নিতে হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ নভেম্বর থেকে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ করা হবে। ২০২৬ সালের জুলাই থেকে এটি আরও ৭.৫ শতাংশ বাড়িয়ে মোট ১৫ শতাংশ করা হবে। তবে ন্যূনতম বাড়িভাড়া ভাতা দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে ১২ অক্টোবর থেকে রাজধানীতে আন্দোলন শুরু করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের দাবির বিষয়টি পর্যালোচনায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে গত কয়েকদিনে একাধিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, “শিক্ষকদের দাবি যৌক্তিক। তবে ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষতবিক্ষত অর্থনীতিতে এখনই পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারের সিদ্ধান্ত নিতে হয়েছে বাস্তবতার নিরিখে।”

তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের পর শিক্ষকরা নব উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবেন, মানসম্পন্ন শিক্ষা দিয়ে জাতি গঠনে ভূমিকা রাখবেন। এছাড়া তিনি দাবি বাস্তবায়ন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট উপদেষ্টাদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *