April 6, 2026, 11:50 pm
Headline :
বিজয়নগরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক দুর্নীতি আর অনিয়মের কারিগর শিক্ষা অফিসার মইনুল ইসলাম। পদিপাড়া বাজার মসজিদে অনিয়মের প্রশ্নে সাংবাদিককে হুমকি: স্থানীয়দের ক্ষোভ ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে মির্জা এন এইচ রুবেল-এর আন্তরিক শুভেচ্ছা ও বিশেষ বার্তা ‎মোংলা-খুলনা মহাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে নৌবাহিনী-জেলা প্রশাসন ‎সুন্দরবনে দুর্ধর্ষ ‘নানা ভাই’ বাহিনীর কবল থেকে ৬ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড মোংলা বন্দরে ভারত থেকে ১৬ হাজার টন চাল নিয়ে দুই জাহাজের আগমন নোয়াখালী-১ আসনের নবনির্বাচিত এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের মোংলায় কোস্টগার্ড সদস্যের বুকে গুলি চালিয়ে  আত্মহত্যা সংসদে মাইক বিভ্রাট, ২০ মিনিটের বিরতির পর পুনরায় অধিবেশন শুরু

মদিনার আল-গামামা মসজিদ: যেখানে নবী (সা.) আদায় করেছেন ঈদ ও বৃষ্টির নামাজ

মদিনার আল-গামামা মসজিদ: যেখানে নবী (সা.) আদায় করেছেন ঈদ ও বৃষ্টির নামাজ

ধর্ম ডেস্ক:

মদিনা মুনাওয়ারার অন্যতম ঐতিহাসিক স্থান আল-গামামা মসজিদ। ইতিহাসবিদদের মতে, এখানেই মহানবী মুহাম্মাদ (সা.) ঈদ ও বৃষ্টির (ইসতিসকা) নামাজ আদায় করেছিলেন।

সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, মসজিদটি নববী যুগের জীবন্ত সাক্ষ্য বহন করছে। নবী করিম (সা.) যখন এখানে নামাজ আদায় করতেন, তখন এক মেঘ তার ওপর ছায়া ফেলে দিয়েছিল। তাই মসজিদটির নাম রাখা হয় ‘গামামা’, যার অর্থ ‘মেঘ’।

মসজিদের স্থাপত্যে প্রাচ্য ঐতিহ্যের ছাপ স্পষ্ট। বাইরের দেয়াল কালো পাথরের, প্রবেশদ্বারে সূক্ষ্ম নকশা করা কাঠের দরজা, এবং উত্তর-পশ্চিম কোণে উজ্জ্বল সাদা মিনার আছে। ভেতরে দক্ষিণ দিকে সুন্দর মিহরাব ও মার্বেলের তৈরি মিম্বর দেখা যায়।

রাসুল (সা.)-এর সময়ে এই স্থানে কোনো মসজিদ ছিল না। পরে ৯১ হিজরিতে খলিফা ওয়ালিদ বিন মালেক মসজিদটি নির্মাণ করেন। বহুবার সংস্কার ও পুনর্নির্মাণের পর সম্প্রতি মদিনা মিউনিসিপ্যালিটি ঐতিহাসিক সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে মসজিদটি নতুন করে গড়ে তুলেছে।

প্রাচীনকালে এই স্থানটি ‘আল-মুনাখা’ নামে পরিচিত ছিল। হাজি ও বণিকরা এখানে বিরতি দিত এবং উট বেঁধে রাখত। আজও আল-গামামা মসজিদ মুসলমানদের কাছে ইতিহাস ও শ্রদ্ধার প্রতীক হিসেবে সমাদৃত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *